শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যমজ সন্তানের মা হলেন উসাইন বোল্টের বান্ধবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

অলিম্পিক দৌড়ে সাবেক চ্যাম্পিয়ন জ্যামাইকার গতিমানব উসাইন বোল্টের বান্ধবী কাসি বেনেট এবার যমজ সন্তানের মা হলেন।

বাবা দিবসে উসাইন তাদের নাম লিও বোল্ট ও থান্ডার বোল্ট রেখেছেন বলে ইনস্টাগ্রামে জানান। সন্তান দুটির একাধিক ছবিও পোস্ট করেন। খবর ডেইলি মেইলের।

বান্ধবী কাসি বেনেটের সঙ্গে গত ছয় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন উসাইন বোল্ট। তাদের আগের একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয়বার বান্ধবীর সন্তান হওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন বোল্ট।

কাসিও উসাইনকে ‘গ্রেটেস্ট ড্যাডি’ হিসেবে অভিহিত করে তাদের সবার ছবি পোস্ট করে মন্তব্য করেন— ‘হ্যাপি ফাদারস ডে টু মাই ফর এভার লাভ’। এও বলেন, উসাইন তুমি আমাদের পরিবারের সবাইকে বিস্ময় উপহার দিয়েছ। অশেষ ভালোবাসা তোমাকে।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস টুইটে উসাইনকে অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD