যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় দুদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
ভেড়ামারা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার কর্মসূচির প্রথম দিন ফারাকপুরে দারুল এহসান মাদ্রাসায় কোরআন খতম হয়। সকাল ৭টা থেকে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরিফ পড়া শুরু করেন এবং কোরআন খতম দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, নির্বাহী সদস্য মাহামুদ্দোল্লাহ সোহেল।
অনুষ্ঠানে নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ কাওছার আলী।
আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় যুগান্তরের ভেড়ামারা কার্যালয়ে ‘হৃদয়ে নুরুল ইসলাম বাবুল’ স্মরণসভা এবং দোয়া মাহফিল হবে।
অনুষ্ঠানে ভেড়ামারার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।