বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যশোরে মাস্ক না পরলে মিলবে না কোনো সেবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

যশোরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নামে একটি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এর আওতায় কোনো ব্যক্তি মাস্ক না পরলে সরকারি-বেসরকারি কার্যালয়ে সেবা পাবেন না, এমনকি বাজার থেকে কোনো পণ্যও কিনতে পারবেন না।

সেই লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে জেলার সকল প্রতিষ্ঠানে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের নেতৃত্বে কালেক্টরেটের সামনে গরিব শাহ সড়কে এ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সাথে যুক্ত হন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও।

এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ও জনসচেতনতা বাড়াতে দপ্তর প্রধানের কার্যালয়ের সামনে ‘নো মাস্ক, নো সার্ভিস’ লেখা ব্যানার টানাতে বলা হয়েছে। বুধবার থেকে যশোর জেলার প্রতিটি সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ব্যবহার না করলে সেবা গ্রহীতাকে কোনো সেবা দেওয়া যাবে না। আমরা চাই করোনার দ্বিতীয় ঢেউ থেকে সবাই রক্ষা পাক। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD