সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

যাত্রাবাড়ীতে ২৫ কেজি গাঁজাসহ আটক দুই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটককৃতরা হলেন আব্দুস সাত্তার (৪০) ও জসিম উদ্দিন (৩৮)।

গতকাল শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা। আটককৃতরা পেশাদার মাদকবিক্রেতা। দীর্ঘদিন ধরে তাঁরা যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD