সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

যারা মানবাধিকার শেখায়, তাদের মাস্টার আমরা : রাষ্ট্রপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হামাস-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ তুলে বলেছেন, ‘যারা মানবাধিকার আমাদের শেখায়, যারা টিচ করতে চায়, তাদের মাস্টার আমরা। তাদের মাস্টার বাংলাদেশ। তাদের বাংলাদেশ শেখাবে যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করছ, পরতে পরতে তোমরা বিশ্বে সংঘাত সৃষ্টি করছ।’

আজ মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনাসভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এ সময় তিনি উল্লেখ করেন, ‘যারা মানবাধিকারের ফেরিওয়ালা, মানবাধিকার শেখায় সেই মার্কিন যুক্তরাষ্ট্র কাল কী করল? গাজায় প্রতিদিন ৫০০ বা এরও বেশি ছোট ছোট শিশু ও মানুষকে অকাতরে হত্যা করা হচ্ছে।’

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের নিন্দাও জানান রাষ্ট্রপতি। বলেন, ‘মানবাধিকার শাশ্বত ও সর্বজনীন অধিকার, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে, বিরাজমান বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বিবেকবান যেকোনো মানুষকেই ব্যথিত করবে। অনেক দেশ ও সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত হচ্ছে।


রাষ্ট্রপ্রধান সব মানবাধিকার সংগঠনকে মানবাধিকার রক্ষায় সজাগ থাকার পরামর্শ দেন। দেশের যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই জাতীয় মানবাধিকার কমিশনের উপস্থিতি নিশ্চিত করারও জোর তাগিদ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আরো বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা প্রমুখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD