শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

যে শর্তে টিকা তৈরির উপাদান দেবে রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনাভাইরাসের টিকা এতোদিন বাংলাদেশে আমদানি করলেও হঠাৎ বন্ধ করে দিয়েছে। তাই বিকল্প পথ হিসেবে চীন ও রাশিয়ার দিকে ছুটতে বাংলাদেশ। তবে ইতোমধ্যে রাশিয়া করোনার টিকা উৎপাদনে বাংলাদেশকে সহযোগিতা করতে চাইলে টিকা উৎপাদনের ফর্মুলা গোপন রাখতে হবে বাংলাদেশেকে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, দেশটির সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও টিকা কিনবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের টিকা দিতে যে রাজি, সেটা জানিয়েছে। তবে বাংলাদেশের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে না। এ জন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তারা জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে। তবে বাংলাদেশকে একটা কাজ করতে হবে। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না। টিকার ফর্মুলা গোপন রাখা হবে, এটা কাউকে জানানো হবে না, এই শর্তে আমরা চুক্তি সই করেছি।’

রাশিয়ার সঙ্গে কবে সই হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই চুক্তি ইদানীং হয়েছে। বিভিন্ন রকমের আনুষ্ঠানিক দলিলে সই করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উৎপাদনের বিষয়ে চুক্তিটা হয়েছে।’

আব্দুল মোমেন জানান, বাংলাদেশে টিকা উৎপাদনে সক্ষম এমন একাধিক প্রতিষ্ঠানের নামের তালিকা রাশিয়াকে দেওয়া হয়েছে। এখন রাশিয়া এক বা একাধিক প্রতিষ্ঠানকে এ ফর্মুলা দিতে পারে। রাশিয়া যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে রপ্তানির প্রস্তাব মেনে নিয়েছে।

‘রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের জন্য তো সময় লাগবে। জরুরি ভিত্তিতে যে টিকা লাগবে, সেটা তাদের কাছ থেকে কেনা হবে’, যোগ করেন আব্দুল মোমেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD