শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, ব্যবসায়ী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় শাহ্ আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে নগরীর তাজহাট আনছারীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ্ আলম তাজহাট আদর্শপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তাজহাট আনছারীর মোড়ে একটি মুদি দোকানের ভেতরে শাহ্ আলম নামে এক ব্যবসায়ী ঘুমিয়ে ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় দোকানটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই ট্রাকের আগুন দেওয়ার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।

তাজহাট থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পরই পালিয়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD