শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে পৌঁছেছে মর্ডানার ১২ হাজার ডোজ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

রংপুরে মহানগরীতে মর্ডানার ১২ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। শুধু রংপুর সিটি করপোরেশন এলাকার লোকদেরকে এ টিকা দেওয়া হবে।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

তিনি জানান, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে মডার্নার গণটিকাদান কার্যক্রম শুরু হবে।

এর আগে রোববার (১১ জুলাই) মধ্যরাতে ভ্যাকসিনবাহি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ সময় ১২ হাজার ডোজের ৩টি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করা হয়।

সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, মর্ডানার টিকার ৩টি কার্টন রংপুর এসে পৌঁছেছে। প্রতি কার্টনে ১২০ ভায়াল রয়েছে। প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। এসব ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। মর্ডানার ১২ হাজার ডোজ শেষ হলে পর্যায়ক্রমে আরও ডোজ আসবে। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, কেবল তারাই দ্বিতীয় পর্যায়ে ডোজের টিকা নিতে পারবেন।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ৪০ হাজার সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। এসব টিকা সোমবার থেকে প্রদান করা হচ্ছে। টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এবারে যাদের বয়স ৩৫ এর ওপরে তারা এ টিকা নিতে পারবেন। রংপুর সিটি করপোরেশনের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান সিভিল সার্জন। আগামী ৩০ দিনের মধ্যে মর্ডানার এই ডোজ প্রদান সম্পন্ন করা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। দ্বিতীয় ধাপে ৯০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD