শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রমজানে দরিদ্র পরিবারে বিতরণের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

আসন্ন রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্যার্থে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ১২১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে । আজ এ বরাদ্দ প্রদান করা হয় ।

দেশের ৬৪টি জেলার চার হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে দুই লক্ষ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদানের জন্য অর্থ ছাড় করা হয় । সারাদেশের ৩২৮ টি পৌরসভার অনুকূলে মোট পাঁচ কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় । এর মধ্যে এ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য দুই লক্ষ টাকা, বি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লক্ষ টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়।

এছাড়াও ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য সাত লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয় । ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটির জন্য পাঁচ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয় । তাছাড়া দেশের ৬৪ টি জেলায় এ ক্যাটাগরি দুই লক্ষ, বি ক্যাটাগরি এক লক্ষ পঞ্চাশ হাজার এবং সি ক্যাটাগরি জেলার জন্য এক লক্ষ টাকা হারে মোট এক কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

মুজিববর্ষে কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD