শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

পার্বত্য জেলা রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক স্থানে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রামের বাসিন্দা মনির হোসেন (৩২)ও নানিয়ারচর উপজেলার বেতছড়ির বাসিন্দা কমলেন্দু চাকমা (৪৮)।

জানাগেছে, বুধবার (২ ডিসেম্বর) দুপুরে বাঘাইছড়ির নিউ লাইল্যাঘোনা গ্রামের নিজ বসতঘরে পানির পাম্প মেরামতের সময় অসতর্কতাবশত বিদ্যুতের তার শরীরে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। পেশায় মুদি দোকানি মনির হোসেন উক্ত গ্রামের শাহাজান মিয়ার ছেলে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জেলার নানিয়ারচর উপজেলাধীন বেতছড়িতে নিজ বসতঘরের সামনে পড়ে থাকা বিদ্যুতের তার সরিয়ে ওপরে তোলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক কমলেন্দু চাকমা ঘটনাস্থলেই মারা যান। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কমলেন্দুর পরিবার তাকে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD