সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৪৬৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD