বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে বিয়ার-অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

রাজধানীর নিকুঞ্জ থেকে ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- কিকি (৩০) ও অ্যামেলিয়া (৪৭)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে,২৫ নভেম্বর সন্ধ্যা ৭ টায় খিলক্ষেত নিকুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃতরা মাদক বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD