মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭৭৩ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৩২ গ্রাম ১৬৪ হেরোইন, ১৩৪ বোতল ফেনসিডিল ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD