সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৮২৪০ পিস ইয়াবা, ৭৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৬০ বোতল ফেন্সিডিল ও ১৩০ গ্রাম নেশাজাতীয় আইস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD