সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬৭৩ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৪৫ গ্রাম ৫৮ পুরিয়া হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও ৮ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD