সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে একজন পথচারী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন একজন। এছাড়া মহাখালী এসকেএসের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

কাফরুল থানার এসআই আল মামুন তথ্য নিশ্চিত করে বলেন, রাত নয়টার দিকে মহাখালী এসকেএস টাওয়ারের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি নিচে ফেলা হয়েছিল।

এরপর রাত সোয়া দশটার দিকে ফার্মগেট এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে ছোড়া হয় আরও দুইটি ককটেল। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এতে পথচারী আল রাজী আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

জানা যায়, বাস থেকে ফেলে যাওয়ার পর এক পথচারী কৌতূহলী হয়ে লাথি মারার পর ককটেলটি বিস্ফোরণ হয়। এতেই ওই পথচারী আহত হয়। ছোট পটকা জাতীয় ককটেল। যে কারণে পথচারীর বেশি ক্ষতি হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD