সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি। সকালে মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শনের জন্য সেখানে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। সর্বশেষ তাদের দাবি এক দফায় পরিণত হয়। দাবি আদায়ে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায়
মহাসমাবেশের ডাক দিয়েছে দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। সেদিন মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ফিরে যাবেন না বলে বলেছিলেন ফখরুল।

যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে পুলিশ কীভাবে সামাল দেবে এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং

সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। তবে ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD