মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

রাজবাড়ীতে চিকিৎসকসহ আরও ২০ জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

রাজবাড়ীতে একজন নারী চিকিৎসকসহ নতুন করে আরও ২০ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৫ জনে।

রোববার (১৪ জুন) বিকেলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার পর্যন্ত জেলায় ১১৫ জন করোনা পজিটিভ। আজ প্রাপ্ত রিপোর্টে ২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৬ জন, গোয়ালন্দে ৩ জন, কালুখালীতে ৪ জন এবং বালিয়াকান্দিতে ৭ জন আক্রান্ত। এরমধ্যে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নারী চিকিৎসক রয়েছেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে এ পর্যন্ত মোট সংক্রমিত হলো ১১৫ জন। এর মধ্যে ৫১ জন রোগী সুস্থ হয়েছেন। ভর্তি আছেন ১৬ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD