বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীতে আলু উৎপাদন ৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

রাজশাহীতে আলু উৎপাদন হয় ৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে খাওয়ার জন্য আলু লক্ষ্যমাত্রা ধরা হয় ৮৫ হাজার মেট্রিক টন। আর ৬৫ হাজার মেট্রিক টন বীজের জন্য সংরক্ষণ করার লক্ষ্যমাত্রা ধরা হয়। বাকি আলু থাকে উদ্বৃত্ত।

গতকাল সোমবার প্রশাসনের সঙ্গে কোল্ড স্টোরেজের মালিক ও আলু ব্যবসায়ীদের আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের দেয়া তথ্য অনুযায়ী হিমাগারগুলোতে বিজের আলু সংরক্ষণ করা হয়েছে প্রায় এক লাখ মেট্রিকটন বলে জানান, রাজশাহী জেলা প্রশাসনের এডিসি জেনারেল শরিফুল হক।

তিনি জানান, সংরক্ষণ করা আলু আজ থেকে আগামী এক সপ্তাহের মধ্য ২৫ ভাগ আলু সরকারি রেটে বাজারে ছাড়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
রাজশাহীর বাজারে গিয়ে দেখা যায় সেখানে পাইকারি আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে আর খুচরা ৪০ টাকা কেজি দরে।

এদিকে রাজশাহীর হিমাগারগুলোতে গিয়ে দেখা যায় সেখানে আলু সংরক্ষণ থাকলেও ক্রেতা তেমন একটা নেই। তাছাড়া হিমাগারে আলু সংরক্ষণকারীরা জানান, সরকারি রেট ২৩ টাকা কেজি দরে আলু বিক্রির কথা। কিন্তু তারা জানান, এ দরে আলু বিক্রি করলে তাদের আলু বিক্রি হবে কিন্তু আর্থিক ক্ষতি হবে ব্যাপক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD