শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

রাজশাহীতে শীর্ষ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

রাজশাহী গোদাগাড়ী উপজেলা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান গুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের হাতনাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা ফারুক হোসেন (৪০) ও আব্দুল করিম (৫০)। তারা দু’জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফুটানিবাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতনাবাদ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ফারুক হোসেন ও আব্দুল করিমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

গ্রেপ্তারের পর তাদেরকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD