শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শালিকা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং শালিকা যুথি খাতুন (১৪)। এ ঘটনায় আবু হানিফের স্ত্রী ফাতেমা খাতুন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে মোটরসাইকেলে করে আবু হানিফ তার শালী ও স্ত্রীকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরে পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথি মারা যান। আহত
অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানেই তিনি মারা যান।

ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD