সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

রাজের সঙ্গে কে এই নারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’। আর এর প্রচারণার অংশ হিসেবে চলমান ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস-বাংলাদেশের ম্যাচ দেখতে কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে দেখা গেছে ‘কাজল রেখা’ টিমকে।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বাদেও গ্যালারিতে ছিলেন ছবির নায়ক শরিফুল রাজ ও নায়িকা মন্দিরা চক্রবর্তী।‘কাজল রেখা’ লেখা সংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়েছেন তারা।

সেলিম বলেন, ‘এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজল রেখা’ ছবির প্রমোশনও হচ্ছে। নায়ক-নায়িকাসহ ছবির টিমের আমরা কয়েকজন আজ ২৮ অক্টোবর (শনিবার) এবং ৩১ অক্টোবর (মঙ্গলবার) ম্যাচে গ্যালারিতে থাকছি। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি শিকার।’

মন্দিরা ফেসবুকে রাজের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন। এ সময় ছবির ক্যাপশনে অভিনেত্রী ‘কাজল রেখা’ বাংলাদেশ লিখে বিজয়ের চিহ্ন দিয়েছেন।

শুধু ক্রিকেট নয়, ফুটবল বিশ্বকাপেও মন্দিরাকে গ্যালারিতে দেখা গেছে। ‘কাজল রেখা’ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। মন্দিরা জানান, মাঠে বসে খেলা দেখার আনন্দটাই অন্যরকম। তাই ছুটে আসা। এক ফাঁকে ছবির প্রচারণাও করা।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখার’ পালা থেকে অনুপ্রাণিত হয়ে এ নামেই সিনেমাটি তৈরি করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD