বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (৩০ অক্টোবর) গ্যাস ট্যাবলেট খেয়ে রফিকা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রফিকা উপজেলার চোপড়া গ্রামের তোফাজ্জুল হোসেন ওরফে সেন্টুর স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এদিন দুপুরে সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে রফিকা। পরে পরিবারের সদস্যরা টের পেলে সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। রাণীশংকৈল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ দাফনের অনুমতির জন্য এডিএম স্যারের বরাবরে পরিবারের লোকজন আবেদন করেছেন। অনুমতি পেলে তারা লাশ দাফন করতে পারবেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD