শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও চেলসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ লেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল। এর আগে রাত ১১টায় ক্রিস্টাল প্যালেসের আতিথ্য নেবে চেলসি।

টেবিলের চারে থাকা ল্যাম্পার্ড শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সুযোগ বাঁচিয়ে রাখতে মাঠে নামবে। লিগের শেষ ৫ ম্যাচে পয়েন্ট খোয়ালেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে জায়গা হারাবে চেলসি। তাই ক্রিস্টালের বিপক্ষে তাদের মাঠে পূর্ণ শক্তির দল নিয়ে নামবে ব্লুজ। সবশেষ ৪ দেখায় অবশ্য ক্রিস্টালের বিপক্ষে হারের মুখ দেখেনি চেলসি। তবে ২০১৭ সালে দুই ম্যাচে দলটির কাছে হেরেছিলো ব্লুজ। মুখোমুখি ৩৬ দেখায় ২১ জয় চেলসির আর ৬ জয় ক্রিস্টাল প্যালেসের।

এদিকে, টেবিলের ৩য় অবস্থান ধরে রাখতে আজ আর্সেনালের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে লেস্টার সিটি। এমিরেটসে নামার আগে অবশ্য দারুণ ফর্মে রয়েছে গানাররা। সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ টিতেই টানা জয় পেয়েছে আর্সেনাল। বিপরীতে টেবিলের তিনে থাকা লেস্টার গেলো ৫ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ১টি। আর্সেনালের মাঠ থেকে গেলো ৩ মৌসুমে জয়ের দেখা পায়নি লেস্টার। তবে চলতি মৌসুমের ১ম লেগে নিজেদের মাঠে জয় ছিলো দ্যা ফক্সের। মুখোমুখি ১০৩ বারের মধ্যে ৫০ জয় গানারদের আর ২১ জয় লেস্টার সিটির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD