বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার মা-বাবার পাশে দাঁড়াতে তাদের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২১ মে) রাতেই তিনি শোকসন্তপ্ত পরিবারটির সাথে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত মন্ত্রিসভার বৈঠক শেষ করে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রামিসার পল্লবীর বাসায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি শিশুটির মা-বাবাকে সান্ত্বনা দেবেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলবেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের খাটের নিচ থেকে তার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এই পৈশাচিক ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযানে নেমে প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD