শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেকের করোনা ইউনিটে মারা গেলেন আরো ৪ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

চারজনের তিনজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। আর করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় মারা গেছেন একজন। তাঁদের দুইজন নওগাঁর, জয়পুরহাট ও ঝিনাইদহের একজন করে। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে মোট ১১৮ জনের মৃত্যু হলো। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন।

এদিকে, শনিবার রাজশাহী দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD