শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

রাশিয়ার স্পুতনিক-ভি জরুরি ব্যবহারের অনুমোদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকলো না। এখন কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে আগামী মাস থেকেই টিকা দিতে পারবে বলে সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান বলেন, সব কিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার পর দেশে এখন অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দুই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD