শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান আয়মান সাদিকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

এক দফার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটছে। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

এ অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন টেন মিনিট স্কুলের কর্ণধার আয়মান সাদিক। সোমবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, সবাইকে অনুরোধ করছি, উদযাপন করতে গিয়ে আমরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি।

তিনি আরো লিখেছেন, বেআইনি কোনো কাজ করে বিশৃঙ্খলার সৃষ্টি না করি। কোনো ধরনের লুটপাট, ভাঙচুর হতে না দিই। কোনো উদ্ধত আচরণ না করি। এতে ক্ষতিটা আমাদেরই।

নতুন দেশ আমরা যত্নে গড়ব। সংঘাত আর প্রতিহিংসা দিয়ে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD