সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

রায়পুরায় দুই বাসের সংঘর্ষ, আহত ৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার গকুলনগর এলাকার লাল মিঞা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার এসআই তারক চন্দ্র শীল।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ও কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক তারক চন্দ্র শীল বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস দুটি সামনে অংশ দুমরে-মুচরে যায়। আহত সাতজনের মধ্যে একজন নারী আছেন।

তবে বাস দুটি চালক ও সহকারী এ দুর্ঘটনায় আহত হয়েছেন কি-না নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছেন বলেন জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD