বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রায়পুরের ঘরে ঘরে ভুতুড়ে বিদ্যুৎ বিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত তথা ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ বিরাজ করছে। গত তিন মাসে কোনো গ্রাহকের বিল চারগুণ পর্যন্ত বেশি এসেছে। যে গ্রাহকের বিল আসত মাসে ৩০০ টাকা তার এসেছে হয়েছে ১২০০ টাকা, যার বিল আসত ৩ হাজার টাকা তাকে ধরিয়ে দেয়া হয়েছে তার তিনগুণ টাকার বিল।

রায়পুর পৌরসভাসহ উপজেলায় ৮৬ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন। গ্রাহকরা বলছেন, মিটার রিডাররা বাসাবাড়িতে গিয়ে বিল করে না। ফলে সমন্বয় কীভাবে করা হবে সেটা স্পষ্ট না। বিদ্যুৎ অফিসের কর্মচারী-কর্মকর্তাদের ব্যবহার নিয়েও তারা অভিযোগ করেছেন। অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে তারা দুর্ব্যবহার করে থাকেন।

রায়পুর প্রথম শ্রেণির পৌরসভার পশ্চিম কাঞ্চনপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করে থাকেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী শহীদ পাটোয়ারী। প্রতি মাসে তার ৫০০ থেকে ৭০০ টাকা বিল আসে। সে হিসাবে জুলাইয়ে আসে ৬১২ টাকা, আগস্টে ৬৪৩ টাকা, সেপ্টেম্বর মাসে তার বিল এসেছে ১ হাজার ১৩৯ টাকা। একই বাড়ির দিনমজুর আলাউদ্দিনের আগস্ট মাসে ৩২৫ টাকা বিলে এলেও সেপ্টেম্বর মাসে ৬৪৩ টাকা এসেছে।

উপজেলার চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ উপশহরে থাকেন ব্যবসায়ী জালাল আহাম্মেদ। মাসে তিনি ৫০০ থেকে ৬০০ টাকা বিদ্যুতের বিল দেন। আগস্ট মাসে ৬৭৩ টাকা এবং সেপ্টেম্বর মাসে বিল এসেছে ১ হাজার ৬৭০ টাকা। ভুতুড়ে বিলের পরিমাণ সব থেকে বেশি হলেও এ বিতরণ সংস্থার কর্তৃপক্ষের কাছে গেলে প্রতিকার না পাওয়ার অভিযোগ রয়েছে।

হায়দরগঞ্জ বাজারের বিশিষ্ট হোমিও ডাক্তার মো. রাশেদ বলেন, মাসে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা বিল আসে। এবার তাকে ১ হাজার ৩০০ টাকা বিল ধরিয়ে দিয়েছে। তবে তিনি কোনো ঝামেলার মধ্যে যাননি। গ্রামের মানুষ, বিল জমা দেয়ার শেষ সময় যাওয়ার আগেই তিনি পরিশোধ করেছেন।

ভুতুড়ে বিলের জন্য রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম শেখ মনোয়ার মোর্শেদ দুঃখ প্রকাশ করে বলেন, কিছু কিছু গ্রাহকের বাড়ি গিয়ে বিল করা সম্ভব হয়নি। কোথাও কোথাও প্রকৃত বিল আসেনি। এতে দুশ্চিন্তার কারণ নেই। আগামীতে এসব বিল প্রকৃত মিটার রিডিং দেখে সমন্বয় করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD