শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

‘রিটার্ন অব লাভ’– নায়িকা পপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

ছুটি ও লকডাউনে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ। আর এ পরিস্থিতিতে অনেকের মতো এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি।

নিজ জন্মস্থান খুলনায় অবস্থান করে পহেলা বৈশাখে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এ নায়িকা।

সে সময় ত্রাণ বিতরণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পপি লেখেন, এটা ত্রাণ নয়, সহায়তাও নয় – ‘রিটার্ন অব লাভ’ – তারকা হিসেবে সকলের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এটা হলো তারই যৎসামান্য প্রতিদান দেয়ার চেষ্টা, যদিও ভালোবাসার কোনো প্রতিদান দেয়া যায় না। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।

পপি বলেন, এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার দ্বিতীয় পরিবার আমার ফিল্মের মানুষদের জন্য, যাদের সহযোগিতায় আজকে আমি পপি হয়েছি। সেই সব প্রোডাকশন বয়সহ যারা প্রডাকশনে নিয়মিত কাজ করে এবং আমাদের সাহায্য সহযোগিতা করেন সব সময়, তাদের পাশে আমাদের সবার এই মুহূর্তে দাঁড়ানো উচিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD