সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

রিয়াল অধিনায়কের শাস্তি কমানোয় অবাক বার্সা কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

জিরোনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো ফার্নান্দেজ। যে কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে রিয়ালের আপিলের কারণে সেই শাস্তি কমিয়ে আনা হচ্ছে নাচোর। ফলে ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মাঠে নামতে পারবেন তিনি।

রিয়ালের আপিলের কারণে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ তার এক ম্যাচ শাস্তি কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। আর আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। আজকের ম্যাচ দিয়েই শাস্তি শেষ হয়ে যাচ্ছে রিয়াল অধিনায়কের।

আর এ পুরো বিষয়টা নিয়ে বেশ অবাক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে বলেন, ‘আমি পুরোপুরি অবাক। গত মৌসুমে রবার্ট লেওয়ানডস্কি তার নিজের নাক ধরার অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলো। আমরা আপিল করার পরও সেই শাস্তি কমানো হয়নি। আর এখন নাচোর শাস্তি কমিয়ে আনা হলো।’

অলিম্পিক স্টেডিয়ামে এল ক্ল্যাসিকোয় স্বাগতিক হওয়ার আগে দুটি ম্যাচ খেলবে বার্সা। রোববার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও এবং বুধবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেতস্কের বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD