বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘রিলিফ চাই না, তিস্তা বাঁচান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

তিস্তা নদী সুরক্ষা, ভাঙন ও বন্যারোধের দাবিতে রংপুরের পীরগাছায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার শিবদেব পাকার মাথা সংগ্রাম কমিটির উদ্যোগে পাকার মাথা থেকে পাওয়ার প্লান্ট পর্যন্ত ৭ কিলোমিটার এলাকাজুড়ে নদীর পাড়ে বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে তিস্তার দুই তীরে ২৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রিলিফ চাই না, তিস্তা নদী বাঁচান। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙনের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও শিবদেব পাকার মাথা সংগ্রাম কমিটির সভাপতি বাবুল আক্তার বলেন, তিস্তা নদী বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার প্রবাহিত। এই অংশে প্রতিবছর বন্যা ও নদীভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি চায় নদীতীরের মানুষ। তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তাতীরবর্তী ৫টি জেলার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রা। কিন্তু একটি চক্র এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টির পাঁয়তারা করেছে। তাই ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা নদী তীরে মানববন্ধন কর্মসূচি পালন করছি।

মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে শতশত মানুষকে উপস্থিত হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD