শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ৪৫ লাশের পরিচয় শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় (সেজান জুস) অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

সোমবার (২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার।

তিনি বলেন, রূপগঞ্জের আগুনে মারা যাওয়া ৪৫ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এদের মধ্যে ৩০ জন নারী ও ১৫ জন পুরুষ। ৩টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ তিনটির পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

তিনি আরও বলেন, আমরা ডিএনএ টেস্টের জন্য দুই ধরনের নমুনা সংগ্রহ করেছিলাম। ঘটনাস্থল থেকে যে ৪৮টি মরদেহ উদ্ধার করা হয় প্রথমে তাদের নমুনা সংগ্রহ করি। পরে ৬৯ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা সংগ্রহ করে এই ৪৫ জনের মরদেহ আমরা শনাক্ত করতে পেরেছি। বাকি মরদেহগুলো শনাক্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮ টি ইউনিট টানা প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD