বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

রেকর্ড ২০তম বারের মতো শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

শিরোপাও ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফাইনালে বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে, রেকর্ড ২০ বার এই শিরোপা ঘরে তোলে তারা।

বার্লিনে ১৬ মিনিটে আলাবা’র গোলের পর ২৪ মিনিটে সার্জিও গিনাব্রি’র গোলে ২-০ লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে বায়ার্ন। ৫৯ মিনিটে দলের গোল মেশিন রবার্ট লেভানডভস্কির গোলে বড় জয়ের পথে হাটে বায়ার্ন। এর ৪ মিনিট পরে লেভারকুসেনের হয়ে এক গোল শোধ করেন বেন্ডার। ৮৯ মিনিটে লেভানডভস্কির ২য় গোলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে হাভার্টস স্কোর লাইন ৪-২ করলেও বায়ার্নের শিরোপা জেতায় বাধা হতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD