শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোকেয়া দিবসে পাকুন্দিয়া উপজেলায় ৬জনকে জয়িতা সম্মাননা প্রদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

প্রতিরোধপক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কার্যক্রমের আওতায়   পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ক্যাটাগড়িতে সাফল্য অর্জনকারী ৬জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৬নারী হলেন, সমাজ উন্নয়নে ভুমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয় কবিও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নাকে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে খালেদা আক্তার, স্বপ্নজয়ী মা হিসাবে আসমা আক্তার খাতুন, উপজেলা শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী শারমিন সুলতানা শাপলা ও সফলজননী নারী হিসাবে আল্পনা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নিলুফা আক্তার।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান আজাদ। উম্মে হাবিবা অমির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান আজাদ বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে পুরুষদের বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুরুষদের ভুমিকা সবথেকে বেশি। আমারা (পুরুষরা) পারিবারিকভাবেও নারীদের সহায়তা করতে পারি। এক্ষেত্রে আমাদের মানসিক পরিবর্তণ আনতে হবে।  তিনি ৬জন জয়িতাকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের জয়িতারা সমাজের দৃষ্টান্তস্বরূপ। আমি আশা করবো তারা সমাজ উন্নয়নে আরো বেশি ভুমিকা রাখবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD