শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোববার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রোববার (১৮ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইপ লাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

অপরদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানের সব ডিভিশন, বিভাগ ও শাখা প্রধানদের ঈদের ছুটি বাতিল করেছে তিতাস গ্যাস। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলেও এক আদেশে জানিয়েছে তিতাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD