বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

রোমানিয়ায় বৈধ হওয়ার সুযোগ বাংলাদেশি কর্মীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
রোমানিয়ায় বৈধ হওয়ার সুযোগ বাংলাদেশি কর্মীদের

বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্ট রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২, যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ এ প্রকাশ হয় এবং রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এর ফলে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

উদাহরণস্বরূপ, কেউ যদি ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় আসার পর সংশ্লিষ্ট কোম্পানি তাকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানায় এবং তিনি যদি ৯০ দিনের মধ্যে নতুন কোনো নিয়োগকর্তা খুঁজে না পান, তাহলে তিনি স্বাভাবিকভাবেই অবৈধ অবস্থায় চলে যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD