বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

নেত্রকোনা জেলার দুর্গাপুরে অভিযান চালিয়ে সোহেল মীর (২৮) নামে এক অস্ত্র-মাদকসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ১ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার ঝানজাইল বাজার কলেজ মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪’র সদর ব্যাটালিয়নের একটি দল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ওই স্থানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় একটি বিদেশী রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ১ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ ওই যুবককে আটক করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD