শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনে দোকান খোলা, পুলিশ পরিচয়ে নিলেন ২০০ টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে সোহেল রানা (৪০) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। সোহেল টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় কিন্ডাগার্টেনের শিক্ষক মিজানুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরগোপিনপুর বাজারে গিয়ে এক ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দেন। তিনি লকডাউনের সময় দোকান খোলা রাখার কারণে বিভিন্ন দোকাদারকে ভয় দেখান। ভয় পেয়ে ওসমান নামে এক চায়ের দোকানদার তাকে ২০০ টাকা দেয়। এসময় পুলিশ পরিচয় দেওয়া সোহেলের আচারণ সন্দেহ হয়। টাকা নেওয়ার সময় তার পরিচয়পত্র দেখতে চায় ব্যবসায়ীরা।

পরে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তিনি একজন সাংবাদিক। পকেটে টাকা না থাকায় গাড়ি ভাড়ার জন্য কিছু টাকা চেয়ে নিয়েছেন।

স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ধলাপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আরিফুল ইসলাম জানান, আজ সকালে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD