শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক খেতে’ বের হয়েছিল ৩ যুবক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

লকডাউনেও মাদক খেতে এসে ধরা পড়েছে তিনজন। ভ্রাম্যমাণ আদালতে ওই তিনজন যুবকের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে চার বোতল ইস্কপ জাতীয় মাদক উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাসুদুর রহমান ওয়াসিম (৩৬), মো. আকসার মিয়া (৩০) ও মো. শিপন মিয়া (২২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায়।

আখাউড়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লকডাউন সফলে সকাল থেকেই মাঠে অবস্থান নেয় প্রশাসন। বিশেষ করে গণপরিবহন বন্ধ রাখতে কঠোর অবস্থান নেন তারা। দুপুরের দিকে তারা বাইপাসের তিতাস ব্রিজ এলাকায় অভিযান শুরু করে। এ সময় একই মোটর সাইকেলে করে যাওয়ার সময় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার বোতল ইস্কপ সিরাপ উদ্ধার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD