শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

লকডাউন অমান্য করায় ভারতের জনপ্রিয় অভিনেত্রী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

 

পুনম পান্ডে মানেই যেনো নতুন নতুন আলোচনার বিষয়। সেটা নেতিবাচক আলোচনাই বেশি। এই করোনাকালেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই। সম্প্রতি লকডাউন অমান্য করে বিলাসবহুল গাড়ি নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন অমান্য করে রাস্তায় বের হন পুনম। একেবারে মেরিন ড্রাইভে বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের পক্ষ থেকে বারবার চলে যাওয়ার অনুরোধ করা হলেও কোনো কথা কানে নেননি পুনম। গাড়ি চালিয়েই যাচ্ছিলেন তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পুনম পান্ডেকে বর্তমানে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনম পান্ডের আইনি লড়াইয়ের খবর প্রকাশ হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা করেন এই অভিনেত্রী।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD