স্টাফ রিপোর্টার : চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে এ সিদ্ধান্ত হয়।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে। জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে।