শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

লক্ষ্মীপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দোকানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সুজন চন্দ্র দাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ববাজার এলাকার ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের জগদিস চন্দ্র দাসের ছেলে। তিনি পেশা একজন নরসুন্দর (সেলুন ব্যবসায়ী)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে সুজন ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে মান্দারী বাজার দোকানে যাচ্ছিলেন। এ সময় মান্দারী পূর্ববাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তারা সড়কে ছিটকে পড়েন। মাথায় আঘাত লেগে সুজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজনও আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার আহমেদ যুগান্তরকে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD