বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লক্ষ্মীপুরে ডোবার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদ উল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- তাহসিন (২) ও মো. আবদুল্লাহ (দেড় বছর)। তাহসিন উপজেলার চর আবাবিলের গাইয়ারচর গ্রামের কৃষক কামাল হোসেনের ছেলে এবং আবদুল্লাহ একই উপজেলার সোনাপুরের রাখালিয়া গ্রামের দিনমজুর মো. সেলিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর কাউন্সিলর শহিদ উল্যার বাড়ির কাদের মোল্লার দুই মেয়ে বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু তাহসিন ও আবদুল্লাহ বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল।

অসাবধানতাবশত তারা পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুজির একপর্যায়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD