শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনায় দুইজনের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনার অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জুরাইন এলাকার জীনোম হাসপাতালে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসানকে (২৬) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও মো. ইমদাদুল খাঁনকে (৩৭) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা করে অবহেলাজনিত কাজের মাধ্যমে ভোক্তার স্বাস্থ্য, অর্থ ও জীবন হানির আশঙ্কা সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ দণ্ড দেয়া হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD