শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

লিটন-সোহান লড়ছেন শেষ ভরসা হয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

ইনিংস হারের শঙ্কা মাথায়। আগের টেস্টে দারুণ খেলা বাংলাদেশের ভাগ্যে কি এমন কিছুই আছে? ব্যাটসম্যানরা নেমে অবশ্য লড়াই করতে পারেননি সেভাবে। তবে এখনও লড়াইটা চালাচ্ছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫২ রান। ইনিংস হার এড়াতে মুমিনুল হকের দলের দরকার ২৪৩ রান। ফল-অনে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ হন ওপেনার সাদমান ইসলাম। ৪৮ বলে ২১ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

আরেক ওপেনার নাঈম শেখ অবশ্য এদিন খেলছিলেন বেশ দারুণ। অফ স্টাম্পের বাইরে থাকা বল ছাড়ছিলেন তিনি। কিন্তু হুট করেই খেই হারান। খোঁচা দিয়ে আউট হন সাউথির বলে। দুর্দান্ত ক্যাচ নেন টম ল্যাথাম। ৯৮ বলে ২৪ রান করেন নাঈম।

এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকও আশা দেখিয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ৩৬ বলে ২৯ রান করে শান্ত ও ৬৩ বলে ৩৭ রান করেন মুমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন ৫৭ বলে ২৪ ও ২৪ বলে ১৪ রান করে অপরাজিত আছেন সোহান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD