রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

লিড নিয়ে পাকিস্তানি বোলারদের তোপের মুখে অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩১৮ রানের জবাবে আগের দিনই বিপদে পড়েছিল পাকিস্তান। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।

তৃতীয় দিনের সকালে ২৬৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৪২ আর লোয়ার অর্ডারের আমির জামাল ৩৩ এবং শাহিন শাহ আফ্রিদি করেন ২১ রান।

প্যাট কামিন্স ৫টি এবং নাথান লিয়ন নেন ৪টি উইকেট।

প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই স্বাগতিকরা। শাহিন আফ্রিদি শুরুতেই চাপে ফেলেন অসিদের। এরপর তাতে যোগ দিয়েছেন মীর হামজা।

১৬ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট। উসমান খাজা ০ আর মার্নাস লাবুশেন আফ্রিদির শিকার হয়ে ফিরেছেন ৪ করে। এরপর মির হামজা টানা দুই বলে বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নার (৬) আর ট্রাভিস হেডকে (০)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD