শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক শহরে ইসরায়েলের হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক শহরে ইসরায়েলের হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক শহরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১২ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক জানিয়েছে, ইসরায়েলিরা আঘাত হেনেছে দেইর কানুন আল-নহরের উপকণ্ঠে, শাকরা এবং আল-বাজুইরাতে।

তবে তাৎক্ষণিকভাবে সেখানে হতাহতের তথ্য জানা যায়নি। এরআগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আজকে ইসরায়েলি হামলায় তাদের ১৩ নাগরিক নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে আলোচনা হয়েছে, সেখানে তারা যা যা দাবি করেছেন তার সবই ইরানিরা মেনে নিয়েছিল। কিন্তু ইরান শুধুমাত্র তাদের পারমাণবিক আকাঙ্খাকে বাদ দিতে চায়নি।

এ কারণে আলোচনা ভেস্তে গেছে।কিন্তু তার বিশ্বাস ইরানিরা আবার আলোচনায় ফিরবে এবং যুক্তরাষ্ট্র যা চায় তার সবই দেবে। রোববার ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমরা যা চেয়েছিলাম তার প্রায় সবকিছুই অর্জিত হয়েছে, কেবল তারা তাদের পারমাণবিক লক্ষ্য থেকে সরে আসতে চাইছে না।”

“তারা আলোচনায় এমনভাবে এসেছে যেন তাদের কাছে দাবি আদায় করে নেওয়ার কিছু আছে। কিন্তু তাদের কাছে এমন কিছু নেই। আমার ধারণা তারা আবারও আলোচনায় ফিরে আসবে এবং আমরা যা চাই তার সব দেবে। আমি আমাদের দাবির ৯৫ শতাংশ পূরণ হোক চাই না। আমি সবকিছু চাই।”

সূত্র: আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD