মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

লোপেজের জোড়া গোল, আতলেতিকোকে হারিয়ে শীর্ষেই বার্সেলোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

একদিকে ঘরের মাঠে টানা জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর তাগিদ। এমন ম্যাচে শেষ হাসি হাসল বার্সেলোনা।

মেত্রোপলিতানোয় শুরুতে পিছিয়ে পড়েও ফেরমিন লোপেজের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারাল বার্সা। এই জয়ে লা লিগার শীর্ষে থেকেই আন্তর্জাতিক বিরতিতে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

গত রাতে ম্যাচের শুরুতে দারুণ খেলেছে আতলেতিকো। ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে।

প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে ব্যবধান বাড়াতে পারেনি।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে বার্সেলোনা। ৪৪ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে সমতা ফেরান ফেরমিন।

বিরতির পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে নামিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ৬৬ মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেরমিন। তাতেই নিশ্চিত হয় বার্সার জয়।

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘এ ধরনের ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে।

দলের ওপর আমার অনেক বিশ্বাস আছে। এখানে (আতলেতিকোর মাঠে) জেতা সহজ নয়। মৌসুমে এখনো দীর্ঘ পথ বাকি। সাফল্য পেতে ও শিরোপা জিততে আমরা প্রতিনিয়ত কাজ করছি।’

লা লিগার ১২ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৩ পয়েন্টে এগিয়ে তারা। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD